ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬

জয় পেয়েছে এসপানিওল

প্রকাশিত : ১২:৫০, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৫০, ৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে এসপানিওল। রায়ো ভায়েকানোকে হারিয়েছে ২-১ গোলে। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে এসপানিওল। ১২ মিনিটে দলের প্রথম গোলটি করেন মিডফিল্ডার আব্রাহাম। পিছিয়ে থেকে আক্রমণের চেষ্টা চালিয়ে যায় ভায়েকানো। ৬৭ মিনিটে ম্যানুয়েল ডায়াস গোল করে দলকে সমতায় ফেরান। এর ১০ মিনিট পরেই এসপানিওয়েলের হয়ে আরো একটি গোল করে ব্যবধান বাড়ান এর্নান পেরেজ। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ২-১ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। ২৮ ম্যাচে ৯ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে এসপানিওলের অবস্থান ১৪ নম্বরে। আর ৫ পয়েন্ট কমে রায়ো ভায়েকানো রয়েছে ১৭ নম্বরে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি