ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

ঝিনাইদহে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

প্রকাশিত : ০৯:৪৪, ১ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:৪৪, ১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। ভোররাতে সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ’সময় ৩ পুলিশ সদস্য আহত হয়। ঝিনাইদহ সদর থানার ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তেঁতুলবাড়ীয়া এলাকায় অভিযান চালায়। এ’সময় উত্তর মাঠের কাছে পৌঁছালে দুবৃর্ত্তরা পুলিশের গাড়ী লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয়। নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা করছিলো বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি