ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬

টাঙ্গাইলে বাস চাপায় দুই সাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

টাঙ্গাইল সদর উপজেলায় বাসের চাপায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সর্ম্পকে চাচা-ভাতিজা বলে জানা গেছে। টাঙ্গাইল মডেল থানার এসআই সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার তেতুলিয়া গ্রামের শামছুল হকের ছেলে সাগর (১৯) ও একই এলাকার শুকুর আলীর ছেলে শরিফ(১৮)। তারা দুজনই রাজমিস্ত্রীর কাজ করতেন।

টাঙ্গাইল মডেল থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভাতকুড়া এলাকায় ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি বাইসাইকেলকে চাপা দিলে সাইকেলে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে রাত সোয়া ৯টায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। পরে পৌনে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়।

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি