ঢাকা, সোমবার   ০৯ নভেম্বর ২০২৬

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ সোমবার (৯ নভেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

রোববার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৪ নম্বর ফিডারে সোমবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমচিলান, মুকিমপুর, কাঁঠালবাড়িয়া এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন।
 
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি