ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পকে হত্যা চেষ্টার ‘কঠোর নিন্দা’ জাতিসংঘ প্রধানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১৪ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টা চালানোর ‘দ্ব্যর্থহীনভাবে’ নিন্দা জানিয়েছেন।

এ হামলায় তিনি সামান্য আঘাত পেয়েছেন। ট্রাম্পের মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘গুতেরেস দ্ব্যর্থহীনভাবে রাজনৈতিক সহিংসতার এমন কাজের নিন্দা করেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।’

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি