ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৮ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পাইপলাইনের জরুরি মেরামতের কাজের জন্য বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ও মার্কিন দূতাবাস এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া উত্তরা আবাসিক এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি