ঢাকা, বৃহস্পতিবার   ৩০ জুলাই ২০২৬

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ৩০ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকায় পৌঁছে সার্জিও গর রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে দেখা করেছেন।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারি, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরো শক্তিশালী করবে।’

সফরে সার্জিও গর প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এরপর শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখান থেকে ফিরে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া সার্জিও গর বাংলাদেশ সফরের সময় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি