ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬

ঢাবিতে সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ২৫ এপ্রিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ১৫ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ২০২৬ আগামী ২৫ এপ্রিল টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী এ পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসবে—যেখানে দেখা-সাক্ষাৎ, আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পুরোনো স্মৃতিচারণ করা হবে।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল এলামনাইকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে—এলামনাই ১৫০০ টাকা, স্পাউজ ১০০০ টাকা, এলামনাই সন্তান ১০০০ টাকা এবং ড্রাইভার ৫০০ টাকা।

অনলাইন নিবন্ধনের জন্য নির্ধারিত লিংক https://swaadu.org/all_fees.php ব্যবহার করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে মো. ওমর ফারুক এলিন (+8801700744909), খালিদ শাহীন (+8801912242485) ও শেখ মাহবুবুর রহমান বাপ্পির (+8801716511512) সঙ্গে যোগাযোগ করা যাবে।

এছাড়া নিবন্ধন সংক্রান্ত কারিগরি সহায়তার জন্য মো. পারভেজের ( 01718929297) সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে।

আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম. আতীকুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম লাবলুর রহমান সংশ্লিষ্ট সবাইকে পুনর্মিলনীতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি