ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

তুরস্কের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ৬ জুলাই ২০১৮ | আপডেট: ১০:২৫, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সামরিক ক্ষেত্রে তুরস্কের সঙ্গে চুক্তিবদ্ধ হল পাকিস্তান। রাজধানী শহর ইসলামাবাদেই হয়ে গেল ঐতিহাসিক সেই চুক্তির স্বাক্ষর।
নয়া চুক্তি অনুসারে, যৌথভাবে স্টিলথ যুদ্ধজাহাজ তৈরি করবে তুরস্ক ও পাকিস্তান। ইসলামাবাদে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী চারটি স্টিলথ যুদ্ধজাহাজের মধ্যে থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও।
চারটি জাহাজেরই মালিক হবে পকিস্তান এবং পাকিস্তানেই সব জাহাজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর কাজ সম্পন্ন করা হবে। যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণের ফলে প্রযুক্তি ক্ষেত্রেও দুই দেশই লাভবান হবে বলে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে।
নতুন প্রযুক্তির এসব যুদ্ধজাহাজ ভারত মহাসাগর ও আরব সাগরে পাকিস্তানের নৌ শক্তি জোরদার করবে বলেও জানানো হয়েছে।
চারটি ‘মিলজেম ক্লাস’ যুদ্ধজাহাজের মধ্যে দু’টি যুদ্ধজাহাজ তৈরি হবে তুরস্কের ইস্তাম্বুলে। নির্মাণ শেষে দু’টি জাহাজই পাকিস্তানের কাছে হস্তান্তর করা হবে। বাকি দু’টি জাহাজ তৈরি হবে পাকিস্তানের করাচিতে।

সূত্র : রয়টার্স

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি