ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৩৪, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি বিমান দুর্ঘটনার পর সেখানকার সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া যেসব ফ্লাইট এই বিমানবন্দরে অবতরণ করার কথা সেগুলো অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ যাত্রী নিয়ে কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান।

এঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি