দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত
প্রকাশিত : ১১:০৯, ১৯ জুন ২০২৬
দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে হওয়া এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ৯টা ২৯ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪। এটি হালকা মাত্রার ভূমিকম্প।
অধিদপ্তর আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে। এর অবস্থান ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্বে।
এর আগে গত ১১ জুন রাতেও দেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫।
এমআর//
আরও পড়ুন










