ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬

নতুন বেতন কাঠামো জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ১১ জুন ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।  

আজ বৃহস্পতিবার বিকাল ৩টার পর জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘‘প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামো বহাল রয়েছে। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তাই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।’’

নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি