ঢাকা, রবিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫২ 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৫, ৫ জুলাই ২০২০ | আপডেট: ২৩:১০, ৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

নাটোরে নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২৫২ জন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব থেকে এ তথ্য জানানো হয়েছে। 

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, রোববার রামেক ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে নাটোরের ৬ জন,পাবনায় ৮ জন ও রাজশাহীর ২৩ জন।
 
নাটোর সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট হাফিজার রহমান জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামেক ল্যাব থেকে নাটোরে ৬ জনের করোনা পজেটিভ রয়েছে বলে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন নাটোর সদর এবং ৩ জন সিংড়া উপজেলায়।

নাটোরের সিভির সার্জন ডাঃ মিজানুর রহমান জানান,নতুন করে এই ৬ জন আক্রান্ত হওয়ায় নাটোর জেলায় মোট আক্রান্তে সংখ্যা ২৫২ জন। অবশ্য ইতিমধ্যে ৭৬ জন সুস্থ হয়েছেন এবং একজন মৃত্যুবরন করেছেন। আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা সহ তাদের বাড়ি বা প্রতিষ্ঠান লকডাউন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি