নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত
প্রকাশিত : ০৮:৫২, ২৩ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে মোঃ আনোয়ার মোল্লা নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে কাশিপুরের হাসেমবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ফাঁড়ির সহকারি উপপরিদর্শক আঃ সাত্তার ও পুলিশ সদস্য আনোয়ার হোসেন তথ্য অনুসন্ধানে আসেন। এসময় দুষ্কৃতকারীরা তাদের উপর হামলা চালালে সহকারী উপপরিদর্শক আব্দুল সাত্তার দৌড়ে নিজেকে রক্ষা করেন। তবে দুষ্কৃতকারীরা আনোয়ার হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
এতে করে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এদিকে চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত নয় মাসে এ নিয়ে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর অন্তত ১১টি হামলার ঘটনা ঘটেছে। বারবার আইন-শৃঙ্খলা বাহিনীর উপর এমন হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে।
এএইচ
আরও পড়ুন










