ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে ৪টি আসনে জয়ী ধানের শীষ, শাপলাকলি পেল একটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে জয়ী হয়েছে ধানের শীষের প্রার্থীরা। একটিতে জয় পেয়েছে এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী। 

শুক্রবার ভোর ৫টায় নারায়ণগঞ্জের ৫টি আসনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মোঃ রায়হান কবির। 

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার আনোয়ার হোসেন মোল্লা। 

নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট। 

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের আজাহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাহার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার ইকবাল হোসেন পেয়েছেন ১৩৪৯১৮ ভোট।  

নারায়ণগঞ্জ-৪ আসনে শাপলা কলি প্রতীকের আব্দুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০৬১৯ ভোট। 

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের দেয়াল ঘড়ি প্রতীকের সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯৬ ভোট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি