ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

নোমানের মৃত্যুতে তথ্য উপদেষ্টা নাহিদের শোক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

মঙ্গলবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় নাহিদ ইসলাম বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন ত্যাগী রাজনীতিবিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি ব্যক্তিত্বসম্পন্ন একজন নেতা হিসাবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। 

আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে ইন্তেকাল করেন। সকাল ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি