সাভারে থানার লুটকৃত ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১
প্রকাশিত : ১৫:৫৬, ৭ নভেম্বর ২০২৬
সাভারে অভিযান চালিয়ে ৩৭ রাউন্ড গুলি উদ্ধারসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক(ওসি) সাইদুল ইসলাম।
উদ্ধারকৃত গুলিগুলো ৫ আগস্টের সময় থানা হতে লুটকৃত বলে জানান তিনি।
ডিবি আরও জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া সিংগাসার গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মুহিত সোবহানকে (২০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে গুলিগুলো উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মুহিত ওই গ্রামের মর্তুজা আলীর ছেলে।
আরও অস্ত্র গোলাবারুদ আছে কিনা তা জানতে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এএইচ
আরও পড়ুন










