ঢাকা, শনিবার   ০৭ নভেম্বর ২০২৬

পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি, মোটা অঙ্কের অর্থে বিক্রি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৯, ৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৫৩, ৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্ণোসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত গিয়াস উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে নিজের স্ত্রী, মেয়ে, শালী এবং ভাগ্নির নগ্ন ভিডিও তৈরি করতেন। পরবর্তীতে এসব অশ্লীল ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন। তার ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় গোয়েন্দারা। 

প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি গিয়াস উদ্দিন পরিবার নিয়ে মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করে। পরে তারা শুক্রবার পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামের এক ব্যক্তির নবনির্মিত ভবনে ভাড়াটিয়া হিসেবে উঠেন। 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে এই খবর পাওয়ার পরে একটি দল পরিবারটির মালামাল বহনকারী গাড়িটির ওপর নজরদারি শুরু করেন। পরবর্তীতে সন্ধ্যায় পলাশ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চক্রের মূল হোতা গিয়াস উদ্দিনকে আটক করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, আমরা পর্ণোগ্রাফির মূলহোতা গিয়াস উদ্দিনকে আটক করতে সক্ষম হয়েছি। অন্যান্য কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। আর ওই বাসা থেকে পর্ণোগ্রাফি সংক্রান্ত নানা আলামত পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি