পাসের হার সর্বোচ্চ ঢাকা বোর্ডে, সর্বনিম্নে বরিশাল
প্রকাশিত : ১৩:৫০, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৫৬, ৩১ অক্টোবর ২০২৬
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাসের হারে সর্বোচ্চ ঢাকা বোর্ডে। আর সর্বনিম্ন পাসের হার বরিশাল বোর্ডে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। গতবছর গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ।
এ বছর পাসের হারে সর্বোচ্চ ৬১.৮০ শতাংশ ঢাকা বোর্ডে। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, সিলেট বিভাগে পাসের হার ৫০.৯০ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ, যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ এবং বরিশাল বিভাগে পাসের হার ৪৪.৮৪ শতাংশ।
এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষা শুরু হয় ২ জুলাই।
এএইচ
আরও পড়ুন










