ঢাকা, মঙ্গলবার   ০২ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেলেন কামরুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ১ জুন ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসার-২ পদে নতুন নিয়োগ পেয়েছেন কামরুল ইসলাম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে সোমবার (১ জুন) এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে কামরুল ইসলামকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি