ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

বাঁশখালীর ঘটনায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান

প্রকাশিত : ১৭:১৮, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:১৮, ১১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বাঁশখালীর ঘটনায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ ঘটনায় মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে উত্তেজিত ও আতঙ্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরিবেশ সম্পর্কে ধারণা নেই তাদের অনেকেই পরিবেশ রক্ষার স্লোাগান দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে দাবি করে হাছান মাহমুদ বলেন, বাঁশখালীতে গিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা করে বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুরোধ জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি