ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

বিজেএমসিকে ৩-২ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র

প্রকাশিত : ২২:১৩, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ২২:১৩, ৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

স্বাধীনতা কাপে ফিকরুর হ্যাট্টিকে টিম বিজেএমসিকে ৩-২ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুই দল। ম্যাচের ৪ মিনিটে ফিকরু তেফেররা প্রথম গোল করেন। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন এই ইথিওপিয়ান ফরোয়ার্ড। এরপর বিরতির আগে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ফিকরু। বিরতি পর ৭৬ মিনিটে হ্যাট্টিক পূর্ন করেন এই কুশলী ফরোয়ার্ড। এদিকে, বিজেএমসির পক্ষে তপু ও স্যামসন একটি করে গোল করেন। দিনের অন্য ম্যাচে উত্তরা বারিধারা ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে ঢাকা মোহামেডান। মোহামেডানের পক্ষে মাশুক ১১ মিনিটে এবং খেলার অতিরিক্ত সময়ে বাঙ্গুরা একটি করে গোল করেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি