ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বেনাপোলে বিএনপি নেতা হত্যায় দুই আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১২, ৯ জুন ২০২৫

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যায় আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন হোসেন (৩০) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ জুন) রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তারা এ মামলায় এজাহারভূক্ত আসামি।

আটক আহসান কবির ওরফে সোহেল রানা যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রিপন হোসেন ওরফে বাতু বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার ঈদের দিন রাতে ডুবপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাইকে হত্যা করা হলে থানায় মামলা দায়ের হয়। পরে হত্যাকারীদের আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আহসান কবিরকে যশোর কোতোয়ালি থেকে ও রিপন হোসেনকে বেনাপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি