ঢাকা, মঙ্গলবার   ১৯ মে ২০২৬

ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ১৯ মে ২০২৬ | আপডেট: ১২:১১, ১৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে সারাদেশে তিন দিনের ভূমিসেবা মেলা শুরু হলো।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে বেলা ১১টা ১৯ মিনিটে বাটন প্রেসের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দেশব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

এরপর তিনি ভূমি মন্ত্রণালয়ের তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী এ 'ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। আজ থেকে আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।

ভূমি মেলার এবারের মূল প্রতিপাদ্য- 'জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

মেলার মূল লক্ষ্য নাগরিকদের এ নতুন সেবার সঙ্গে পরিচিত এবং সরাসরি সেবা প্রদান করা।

মেলার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এ সময় কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং ডে-কেয়ার সেন্টারও ঘুরে দেখেন।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি