ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াসহ সম্পৃক্ত সবার বিচার হবেঃ হাসান

প্রকাশিত : ১৬:২১, ৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:২৯, ৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার দায়ে বেগম খালেদা জিয়াসহ সম্পৃক্ত সবার বিচার হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ২য় প্রতিষ্ঠাবাষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ জানান, যারা ইসলামের নামে গুপ্ত হত্যা চালায়, তারা এজিদের বংশধর। এ সময়, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশকে যারা জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আর জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ এরশাদ বলেন, সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ পূর্ন সম্পর্ক রাখতে হবে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি