ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

মালিতে সশস্ত্র হামলায় নিহত ৩৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে ফুলানি সম্প্রদায়ের একটি গ্রামে সশস্ত্র লোকদের হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার রাখালরা গ্রামটিতে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিতে প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়ের মধ্যে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা। দেশটির সরকার এ কথা জানায়।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা দোজো জাতির শিকারীদের মতো পোশাক পরে মোপতি অঞ্চলের বাঙ্কাসের কাছের কোউলোগোন গ্রামে এ হামলা চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, এই হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। এদের সবাই বেসামরিক লোক। হামলাকারীরা অনেক বাড়ি জ্বালিয়ে দিয়েছে।

ফুলানি সম্প্রদায়ের আলায়ে ইয়াত্তারা বলেন, আমাগেদর গ্রামের প্রধান মুসা দিয়াল্লো এই হামলায় নিহত হয়েছেন। এছাড়াও এতে তার পরিবারের এক বৃদ্ধা ও এক বালিকা নিহত হয়েছেন।

ফুলানীরা ডোগোনদের জমিতে তাদের পশু চরাতে যাওয়ায় উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পানি ও জমি নিয়েই এই বিরোধের সৃষ্টি হয়।

সূত্র: বাসস

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি