ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃত্যু ২০, জরুরি অবস্থা জারি

প্রকাশিত : ১০:৫১, ২৫ জুন ২০১৬ | আপডেট: ১০:৫১, ২৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় বন্যায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ৪৪টি কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ওয়েস্ট ভার্জিনিয়ার গর্ভনর জানান, গেল কয়েকদিন ধরে চলা ঝড় ও বন্যায় পুরো রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘর-বাড়ি। বিভিন্ন স্থানে আটকা পড়ে আছে কমপক্ষে ৫শ’ মানুষ। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কয়েকটি এলাকায় এ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন গর্ভনর। উদ্ধার কাজ চালাচ্ছে দুই শ’রও বেশি কর্মী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি