ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ১১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশকোচ হিমেল পরিবহনের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই বাসযাত্রী নিহত হন। এ ঘটনায় গুরতর আহত হন তিন বাসযাত্রী। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

একে/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি