ঢাকা, বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩৭ জন ও উত্তরা বিভাগ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া গোয়েন্দা বিভাগ একজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) চারজনকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, অভিযানকালে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, ৯টি মোবাইল ফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা ও একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি