ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

রাজধানীর মার্কেটের লিফট ছিড়ে দগ্ধ মাইশা আর নেই

প্রকাশিত : ১৪:৫২, ৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৫২, ৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

প্রায় দু’সপ্তাহ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে না ফেরার দেশে চলে গেছে শিশু মেহনাজ হাসান মাইশা। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের আলাউদ্দীন মার্কেটে লিফট ছিঁড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারাত্মক দগ্ধ হয় মাইশা। তার দেহের প্রায় ৫০ শতাংশই আগুনে পুড়ে গিয়েছিল। মাইশা মাইলস্টোন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় মাইশার পিতা মাহমুদুল হাসানও অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এছাড়া তার ছোট ভাই মোমতাকিনের দেহের ২৩ শতাংশ পুড়ে গেছে। মাইশার মৃত্যুতে এ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। ২৫ জুন আলাউদ্দীন মার্কেটে লিফট ছিঁড়ে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হন অর্ধশতাধিক।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি