ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

রাজনৈতিক উদ্দেশে জঙ্গিবিরোধী অভিযান চালানো হচ্ছে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮:৩৮, ১৫ জুন ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ১৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

রাজনৈতিক উদ্দেশে জঙ্গিবিরোধী অভিযান চালানো হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন বার্নিকাট দেখা করার পর স্বরাষ্ট্রমন্ত্রী এ’কথা বলেন। এ’সময় সন্ত্রাস-জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে, তাদের দমনে একযোগে কাজ করার কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। বার্নিকাট কয়েকদিন পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জানিয়ে বলেন, ফ্লোরিডায় বন্দুকধারীর হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোকবার্তা তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পৌঁছে দেবেন। সেসময় জঙ্গি বিরোধী অভিযানের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি