রোহিঙ্গা ইস্যু: প্রথাগত কূটনীতিতে সমাধান সম্ভব নয়: প্রতিমন্ত্রী
প্রকাশিত : ১৯:৩৬, ৮ নভেম্বর ২০২৬
রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর প্রেশার ক্রিয়েট করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রথাগত কূটনৈতিক তৎপরতা দিয়ে রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা একটি রাজনৈতিক সমস্যা। নরমাল চ্যানেলে সবসময় এই কাজটা হবে বা সাধিত হবে সেটাও মনে করাটা নাইভ (অবুঝের মতো) হবে। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গেও সরকার যোগাযোগ করছে বলে জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, আমরা মিয়ানমার সরকারের সাথেও কথা বলছি, আরাকান আর্মির সাথেও আমরা যোগাযোগ স্থাপন করছি এবং কথা বলছি। বিকজ দ্যা রিয়েলিটি ইজ ইন্টারন্যাশনাল কমিউনিটিও বুঝে মিয়ানমারের ভেতরে রাজনৈতিক যে অবস্থা, এই অবস্থাটা ইজ ভেরি ভোলেটাইল।
প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর বিপুলসংখ্যক নতুন শিশুর জন্ম এবং পর্যাপ্ত তহবিলের অভাবে পরিস্থিতি দিন দিন আরও জটিল রূপ নিচ্ছে উল্লেখ করেন তিনি বলেন, বাংলাদেশের ঐক্যবদ্ধভাবে কোনো কিছু করতে হলে সব রাজনৈতিক দল মিলে প্রথমেই আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে, প্রেশার দিতে হবে যে, আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমারে প্রত্যেকটি আলাদা আলাদা স্টেকহোল্ডারকে তারা প্রেশার ক্রিয়েট করে টু হ্যাভ এ কনসেনশাস।
তিনি বলেন, রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এমএইচ
আরও পড়ুন










