শরীয়তপুরে ৫০ ফুট জুড়ে মাটি গরম, রহস্য খুঁজছে ভূতত্ত্ব বিভাগ
প্রকাশিত : ১৭:০৩, ৮ জুন ২০২৬ | আপডেট: ১৭:৪১, ৮ জুন ২০২৬
শরীয়তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক অস্বাভাবিকভাবে মাটি গরম হয়ে ওঠার ঘটনার উৎস খুঁজছেন ঢাকা ভূতত্ত্ব বিভাগ থেকে আগত কর্মকর্তাগণ।
সোমবার বাপেক্স থেকে এসে তারা ঘটনাস্থলে আগুন জ্বেলে এবং পানি ঢেলে পরীক্ষা নীরিক্ষা চালান।
তবে সেখানে কোন গ্যাসের উপস্থিতি পাননি তারা। এছাড়া অধিকতর পরীক্ষা করার জন্য ঘটনাস্থল থেকে মাটি সংগ্রহ করেছেন তারা।
ঘটনাস্থলে উৎসুক জনতার ভীড় বাড়ছে। তবে নিরাপত্তায় কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
বিদ্যুতের খুঁটি অথবা অন্যকোন পচাঁ গলা ময়লা বা কেমিক্যাল থেকে এরকম হতে পারে বলে জানান বাপেক্সের কর্মকর্তা মো: ইমামুল ইসলাম। তিনি জানান, গ্যাসের সন্ধান পাওয়া যায়নি। তারপরও নিরাপত্তার স্বার্থে স্থানটিকে কর্টন করে রাখা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ নওশাদ হাসান জানান, বিদ্যুতের কারণে কোন সমস্যা হয়নি। তারপরও নিরাপত্তার স্বার্থে ওই স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










