শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের বিষয়ে আলোচনা হচ্ছে: শিক্ষামন্ত্রী
প্রকাশিত : ১৭:৫৫, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৫৬, ১৮ আগস্ট ২০২৬
শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
অন্য কারো সাথে শিক্ষকদের বেতন বা পে-স্কেল তুলনা হবে না বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকদের আলাদা স্বাতন্ত্রিক পে-স্কেল করা, নট টু কম্পেয়ার উইথ আদারস। সেটা কম হোক বা বেশি হোক। শিক্ষকদের সাথে কারো তুলনা চলে না। আমার চিন্তা, শিক্ষকদের পে-স্কেল হবে স্বাতন্ত্রিক। ওটা সচিবের সাথেও তুলনা করবো না বা একজন এমএলএসের সাথেও তুলনা করবো না।”
তিনি বলেন, “দে আর অর্নামেন্টাল, তারা জাতি গঠন করে, তাদের আলাদা চোখে দেখতে হবে।”
এএইচ
আরও পড়ুন










