ঢাকা, বুধবার   ০৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “একটা অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে তাকে ডিবি পুলিশ নিয়ে এসেছে। তার সঙ্গে কথা বলছে। আটক বা গ্রেফতারের বিষয়টি নয় এখনো। তার সঙ্গে কথা বলছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে।”

জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

১৯৭২ সালে বাংলাদেশ অবজারভারে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন ইকবাল সোবহান চৌধুরী। ১৯৯৮ সালে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘদিন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বেও ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

২০১৩ সালে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি