ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

প্রকাশিত : ১০:১৫, ৩০ জুন ২০১৬ | আপডেট: ১০:১৫, ৩০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

সিরিজের চর্তুথ ওয়ানডেতে জেসন রয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। কেনিনংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারী লঙ্কান বাহিনীর। দলীয় আট রানের ফিরে যান ওপেনার কুশাল পেরেরা। এরপর কুশাল মেন্ডিসের সর্বোচ্চ ৭৭ রানে ও অপরাজিত থাকা ম্যাথিউসের ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। মাঝে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলে ম্যাচটি ৪২ ওভারে নামিয়ে আনা হয়। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার জেসন রয়ের ক্যারিয়ারের সেরা ব্যাটিংয়ে জয় পায় ইংল্যান্ড। ৩টি ছয় ও ১৩টি চারে ১৬২ রান করেন এই ডান হাতি ব্য্ধাসঢ়;টসম্যান। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে সহজ লক্ষ্যে পৌছে যায় তারা। সেই সাথে ৫ ম্যাচ সিরিজের ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি