সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মাউশির সুখবর
প্রকাশিত : ১৫:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের মাধ্যমিক বিদ্যালয়ের নন-ক্যাডারের সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এজন্য প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) হতে যোগদানকারী সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বাহকের মাধ্যমে (হার্ডকপি ২ সেট) অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ জন্য বিদ্যালয় ও পরিদর্শন শাখার (সব অঞ্চল) আঞ্চলিক উপপরিচালকদের বিগত ৫ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর); বিভাগীয়, ফৌজদারি মামলা বা অডিট আপত্তি না থাকা সংক্রান্ত প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক প্রদত্ত) এবং চাকরি সন্তোষজনক মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র পাঠাতে বলা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










