ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

সাতক্ষীরায় দুর্বৃত্তের হামলায় নিহত ১

প্রকাশিত : ১৫:৩৭, ২৫ জুন ২০১৬ | আপডেট: ১৫:৩৭, ২৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

সাতক্ষীরার তালায় কাজী আবু বক্কর সিদ্দিক জনি নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তালার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জনি। সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে পাটক্ষেতে তার মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। জনির গলায় গামছা বাধা ছিলো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।  
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি