ঢাকা, মঙ্গলবার   ২১ জুলাই ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি ঢাকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৪৯, ২০ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা।

সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

দিল্লিকে পাঠানো সাম্প্রতিক এই চিঠিতে আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও পাঠানো হয়েছে বলে জানান তিনি।

"আসাদুজ্জামান খানের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার চলছে। তিনি যেহেতু পলাতক আসামি, তাঁকে ফিরিয়ে আনার জন্য যে চিঠি দেওয়া প্রয়োজন, সেটাই আমরা দিয়েছি" বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

"কূটনৈতিক নীতিমালা ও প্রটোকল এবং প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে তার বিচার সম্পন্ন করা হবে। ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য আসামির বিচার হবে" যোগ করেন তিনি।

এর আগে, ২০২৫ সালের নভেম্বরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি