ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

সাভারে বাসচাপায় যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় রায়হান মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি অন্য একটি বাসের হেলপার (সহকারী) ছিলেন বলে জানা গেছে।

রোববার দিবাগত রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রায়হান পাবনা জেলার বেড়া থানার জগন্নাথপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে বলে জানিয়েছে সূত্র। তিনি আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় রাস্তা পারাপারের সময় পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি