ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রকাশিত : ১২:১০, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১২:১০, ১৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

কোপা আমেরিকা ফুটবল ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœক খেলতে থাকে আর্জেন্টিনা। ৮ ও ২৮ মিনিটে ফরোয়ার্ড হিগুয়েইন জোড়া গোল করলে ২-০তে এগিয়ে যায় মেসির দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করেন লিওলেন মেসি। খেলার ৬০ মিনিটে গোলটি করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ৭০ মিনিটে ভেনেজুয়েলার হয়ে দলের একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড রনডন। এর এক মিনিট পরেই আর্জেন্টিনার হয়ে আরো একটি গোল করেন এরিক লামেলা। সেই সাথে ৪-১ গোলের ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি