ঢাকা, বুধবার   ২১ অক্টোবর ২০২৬

সৌদিতে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর যাবে রিয়াদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ২১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে বিভিন্ন রুটে আবার শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল।

 বাংলাদেশ বিমানের বলাকা কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ২১ অক্টোবর থেকেই দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। যা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে।

অন্যদিকে, রিয়াদ রুটে আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে একটি ফ্লাইট ছেড়ে যাবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর রিয়াদের পরবর্তী ফ্লাইটের বিষয়ে জানানো হবে।

বিমান জানায়, জেদ্দা রুটে আগামীকাল ২২ অক্টোবর দুটি এবং ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট চলবে। 

এছাড়া মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ দিয়ে স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং এই সময়সূচি অপরিবর্তিত থাকবে। 

বিস্তারিত ও টিকিট সংক্রান্ত সহায়তার জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি