ঢাকা, মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কবার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:১৬, ২৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সম্প্রতি সৌদিতে ইয়েমেনের হুথিদের হামলায় আরবের দক্ষিণাঞ্চলীয় শহর আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এ সময় শহর দুইটিতে অবস্থানরত প্রবাসীসহ সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করে। সম্ভাব্য বিপদের আশঙ্কায় সাইরেন বাজানো হয় এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণের পরামর্শ দেয়া হয়। একই সঙ্গে প্রবাসীসহ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। 

সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক সতর্কবার্তায় কী ধরনের হুমকি তৈরি হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনাও ঘটেছে কি না, তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিকবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। হুতি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।

তবে আভা ও নাজরানে মঙ্গলবার জারি করা সতর্কতার সঙ্গে কোনো নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি