ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

৩৮ আরোহীসহ চিলির বিমান নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১০ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১১:০৬, ১০ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

অ্যান্টার্কটিকার পথে থাকা চিলির একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ৩৮ জন আরোহী ছিলেন।

স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয় সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজটি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিমানের আরোহীদের মধ্যে ২১ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। চিলির বিমান বাহিনীর সূত্রে জানা গেছে, বিমানটি দক্ষিণ চিলির পুনটা এরিনা থেকে অ্যান্টার্টিকার বিমান ঘাঁটিতে একটি পরিকল্পনা সংক্রান্ত কাজে যাচ্ছিল। নিখোঁজ বিমান এবং আরোহীদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি