ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬

৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ১৪ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে শুরু হয়েছে ফেরি চলাচল।

রোববার ভোর সাড়ে ৫টা থেকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। এর আগে, শনিবার রাত ১টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, শনিবার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছিল। কুয়াশার কারণে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত ১টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে রোববার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি