বিশ্ব অর্থনীতি নিয়ে আইএমএফের সতর্কতা
২০২৩ সালে বিশ্ব অর্থনীতি কঠিন পরিস্থিতি অতিক্রম করবে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা নতুন বছর বিশ্বের এক তৃতীয়াংশ মন্দের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছেন।
০২:৪৫ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
চায়ের দোকানে ঢুকে গেল পাওয়ারটিলার, নিহত ২
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে ঢুকে পড়ে একটি পাওয়ার টিলার। এতে দুই ব্যক্তি নিহত ও আরও দুজন আহত হয়েছেন। ঘটনার পর দ্রুত পালিয়ে যায় গাড়ি চালক।
০২:৩৬ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
আল কায়েদার মতাদর্শে ঘরছাড়া ৬ জন গ্রেপ্তার
আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আল কায়েদার মতাদর্শে ঘরছাড়া ৬ জন হিজরতকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
০২:২২ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
১২ কেজি এলপিজির দাম কমল ৬৫ টাকা
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে লাগবে ১ হাজার ২৩২ টাকা। এত দিন এর জন্য দিতে হতো ১ হাজার ২৯৭ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমল ৬৫ টাকা।
০১:১২ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
গবেষণায় এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় (ভিডিও)
৬৭টি ফসলের জাত ও ১৪টি গবেষণা প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গন কার্যক্রমে এগিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এগুলো সাড়া ফেলেছে কৃষক পর্যায়ে, বাড়ছে উৎপাদন।
০১:০৭ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল শুরু
ঘন কুয়াশায় বন্ধ থাকা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট সাড়ে পাঁচ ঘণ্টা পর চলাচলে স্বাভাবিক হয়েছে।
১২:৩৩ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
নতুন দিগন্তের দ্বার খুলছে লোহার দুই খনি (ভিডিও)
করেনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আকরিক লোহার বৈশ্বিক উত্তোলন কমেছে ২ শতাংশ। এমন অবস্থায় দেশে আবিষ্কৃত লোহার দুটি খনি সম্ভাবনা দেখাচ্ছে নতুন দিগন্তের। খনি দুটি থেকে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দ্বারও উন্মোচিত হতে যাচ্ছে। একুশে টেলিভিশনকে এমন আশার কথা শোনালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
১২:১২ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
এলপিজির নতুন দাম ঘোষণা হচ্ছে আজ
নতুন বছরের শুরুতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
১১:৪৪ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
মরুভূমির বুকে স্বর্গের বাগান (ভিডিও)
মরুভূমির বুকে যেন স্বর্গের বাগান। ১২০ ধরনের পাঁচ কোটি প্রস্ফুটিত ফুল। বিশ্বের সবচেয়ে বড় সুন্দর ফুল বাগান হিসাবে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে গিনেজ বুকে। এটি আরব আমিরাতের বিশ্ব বিখ্যাত মিরাকল গার্ডেন।
১১:৪০ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা (ভিডিও)
সারাদেশে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা। বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের ভিড়। ঘনকুয়াশায় নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। দুর্ভোগে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ।
১১:০৭ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
পেলেকে সমাহিত করা হবে মঙ্গলবার
প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলের মরদেহ সমাহিত করা হবে আজ সোমবার, ২ জানুয়ারি। ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিয়া নামে ১৪ তলা বিশিষ্ট ভোল্টের কবরস্থানে সমাহিত করা হবে ফুটবল রাজাকে।
১১:০৫ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
১০:৪৫ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
১০:৩৯ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
হারের তেতো স্বাদে পিএসজির বছর শুরু
ফরাসি লিগে হার দিয়ে বছর শুরু করলো পিএসজি। মেসি-নেইমার বিহীন ম্যাচে লঁসের কাছে গোলে হেরেছে ক্রিস্তোফা গালতিয়ারের দল। মৌসুমে প্রথম হারের পরও শীর্ষে পিএসজি।
১০:৩৪ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
আ. লীগের মনোনয়ন না পেয়ে যা বললেন মাহি
আওয়ামী লীগের পক্ষ থেকে উপনির্বাচনে মনোনয়ন চেয়েও পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে তাকে মনোনয়ন না দিয়ে ওই আসনে জিয়াউর রহমানকে মনোনয়ন দিয়েছে দলটি।
১০:২৪ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন জুকারবার্গ
ফেসবুক তথা মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন। নতুন বছরের শুরুতে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
১০:১৯ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
কোমলমতি শিশুদের নিয়ে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
বছরের প্রথমদিনে কোমলমতি শিশুদের নিয়ে এক ব্যতিক্রমী আয়োজন করেছেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম। নতুন বইয়ের ঘ্রাণ নেয়ার পাশাপাশি কোমলমতি শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ‘জাতীয় পতাকা বিতরণ উৎসব’ করেন তিনি।
১০:১৪ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
ইসরাইলি হামলায় দামেস্ক বিমানবন্দর বিধ্বস্ত, দুই সিরীয় সৈন্য নিহত
ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়েছে। এতে অন্তত দুই সিরীয় সৈন্য নিহত হয়েছেন।
১০:০৮ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
৫০ হাজার ক্রীড়াবিদের অংশ গ্রহণে শুরু শেখ কামাল যুব গেমস
দেশব্যাপী শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস শুরু হচ্ছে আজ। দেশের উদীয়মান যুব ক্রীড়াবিদরা সর্ববৃহৎ এ আসরে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
১০:০০ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
চীনের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগে পুরো বিশ্ব
চীনের করোনা পরিস্থিতি এখন লাগাম ছাড়া। সংক্রমণ ও মৃত্যু ব্যাপকহারে বেড়ে যাওয়ার আশংকা করছেন চিকিৎসকরা। এদিকে, সঠিক তথ্য না পাওয়ায় চীনের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগে পুরো বিশ্ব।
০৯:২০ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুর গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
০৯:০৬ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
মেক্সিকোতে কারাগারে সশস্ত্র হামলায় ১৪ জন নিহত
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি কারাগারে সশস্ত্র হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
০৯:০৪ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা
লুই ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তৃতীয়বারের মতো দেশটির রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসলেন তিনি।
০৮:৫৯ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই
বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউটের সভাপতি, পরিবেশকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন।
০৮:৫৫ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
- থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
- একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম: জামায়াত আমির
- কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত
- মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের
- আলোচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, তালিকায় ৩ জন
- মন্ত্রিসভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























