টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় ম্যাচে টস করতে নামেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
১২:২৯ পিএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
কাঁচপুরে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে উল্টো পথে চলার সময় মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
১২:১৫ পিএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
জাতিসংঘ সদরদপ্তর-স্থায়ী মিশন পরিদর্শনে এনডিসি প্রতিনিধি দল
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনের নেতৃত্বে কলেজটির ২৯ সদস্যের একটি প্রতিনিধিদল জাতিসংঘ সদরদপ্তর ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করেছেন। ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এর অংশ হিসেবে ওভারসিজ স্টাডি ট্যুর-২ এর আওতায় তারা পরিদর্শন করেন।
১১:৫৯ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করে গণপিটুনি
নোয়াখালীর সুবর্ণচরে চরজুবিলী ইউনিয়ন থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
১১:৫৭ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন কাজল
তারকাদের অনেকেই সন্তানের মুখ দেখাতে চান না। যেমন আনুশকা শর্মার মেয়ে ভামিকার বয়স দেড় বছর পেরিয়েছে। এখনো মেয়ের ছবি তুলতে গেলে ক্যামেরাম্যানদের ওপর ক্ষুব্দ হন নায়িকা।
১১:৫০ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু
নাটোরের লালপুরে জমিতে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দীপক কুমার সরকার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
১১:৪২ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ধসে পড়লো সীমানাপ্রাচীর, ভবনে দেখা দিয়েছে ফাটল (ভিডিও)
হাওরাঞ্চলের পিছিয়েপড়া বৃহৎ জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর উপহার স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ শেষের আগেই ধসে পড়েছে সীমানাপ্রাচীর, ভবনে দেখা দিয়েছে ফাটলও। আলোর মুখ দেখেনি নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটি।
১১:৩০ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
নাইজেরিয়ায় নৌকা উল্টে নিহত ১০, নিখোঁজ ৬০
নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকা উল্টে অন্তত ১০ আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৬০ জন।
১১:১১ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
বুস্টার ডোজের আওতায় সাড়ে ৫ কোটিরও বেশি মানুষ
দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৮১ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭ জন।
১১:০৯ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ইলিশ রক্ষা অভিযানে গিয়ে হামলার শিকার ইউএনও-নৌ পুলিশ
শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নৌ পুলিশ সদস্যরা।
১০:৪৮ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
রবিউল আউয়াল মাসে করণীয়-বর্জনীয়
বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসেই পৃথিবীতে আগমন করেন। এ মাসের ১২ তারিখে ইহজগতের মানুষের কল্যাণে পথ প্রদর্শন করতে মহান রাব্বুল আলামিন মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করেন এ মহামানবকে। পৃথিবীর মানুষ যখন নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে পশুত্বের রূপ ধারণ করে চলছিল, ঠিক সেই সময়ে রাসুল হিসেবে নবী মুহাম্মদ (সা.) দুনিয়াতে আগমন করেন। আবার এ মাসেই তাঁর ওপর অর্পিত রিসালাতের দায়িত্ব পালন শেষে আপন রবের আহ্বানে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।
১০:৩৯ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
পূরণ হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আরেকটি স্বপ্ন (ভিডিও)
মধুমতি নদীর উপর নির্মিত দৃষ্টি নন্দন ছয় লেনের কালনা সেতুর উদ্বোধন কাল। পূরণ হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আরেকটি স্বপ্ন। সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার এই সেতুটি ঢাকার সাথে দূরত্ব কমাবে প্রায় দেড়শ’ কিলোমিটার।
১০:৩৭ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
জাতীয় গ্রিড বিপর্যয়ের ৬ দিনেও বন্ধ ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র
গত ৪ অক্টোবর জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে দেশের অন্যান্য স্টেশনের মতো বন্ধ হয়ে যায় নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিট। এক ঘণ্টার চেষ্টায় ৪ নম্বর ইউনিট পুনরায় চালু করা গেলেও সেফটি ভাল্ব ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ছয় দিনেও চালু করা সম্ভব হয়নি বিদ্যুৎকেন্দ্রটির পাঁচ নম্বর ইউনিট।
১০:২৭ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ডাকঘর ডিজিটাল করার কাজ শুরু করেছি : মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ডিজিটাল যুগের উপযোগী ডাক ব্যবস্থা প্রতিষ্ঠায় ডাকঘর ডিজিটাইজেশনের পথ নকশা আমরা তৈরি করছি। খুব শিগগিরই তা বাস্তবায়ন শুরু হবে। ইতোমধ্যে ১৪টি সর্টিং সেন্টার নির্মাণ ও ডিজিটাইজ করা হচ্ছে।
১০:১৭ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ব্লাক আউটের কবলে পড়তে পারে ব্রিটেন
আসন্ন শীতে ব্রিটেন ব্লাক আউটের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১০:১০ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় রোববার দিনের শুরুতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে প্রতিবেশী দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোর মধ্যে এটি উত্তর কোরিয়ার সপ্তম দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। খবর রয়টার্সের।
০৯:৫৭ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
রোটারি বর্ষের শততম দিবস উদযাপন
চলতি রোটারি বর্ষের শততম দিবসটি নানা আয়োজনের মাধ্যমে পালন করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১।
০৯:৫২ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ইউক্রেনে এবার নতুন রুশ যুদ্ধবিমানের হামলা
ইউক্রেন যুদ্ধে রুশ বিমানবাহিনী তাদের আধুনিকতম যুদ্ধবিমান সুখোই-৩৫এস ব্যবহার শুরু করেছে।
০৯:৪১ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
জবিতে আবারও চুরি, ছুরি দেখিয়ে পালালো চোর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আবারও চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীদের ছুরি দেখিয়ে পালিয়ে যায় চোর।
০৯:৪০ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
আজ বিশ্ব ডাক দিবস
৯ অক্টোবর (রোববার), বিশ্ব ডাক দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।
০৯:১৬ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার মিশনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। পাশাপাশি এমন ম্যাচে নিজেদের উন্নতিও ফুটিয়ে তুলতে মরিয়া বাংলাদেশ।
০৯:০৮ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
দেশে ফিরেছেন সৌদিতে নির্যাতনের শিকার গৃহকর্মী
অবশেষে দেশে ফিরেছেন সৌদি আরবের রিয়াদে নির্যাতনের শিকার হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের গৃহকর্মী ইয়াছমিন আক্তার। দেশে ফেরার পর শনিবার তাকে অসুস্থ অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
০৮:৫৬ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ইউক্রেন যুদ্ধে নতুন জেনারেল নিয়োগ দিলো রাশিয়া
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর একের পর এক ব্যর্থতার মধ্যে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া। চলমান যুদ্ধের জন্য কমান্ডার হিসেবে জেনারেল সের্গেই সুরোভিকিনকে দায়িত্ব দিয়েছে পুতিন প্রশাসন।
০৮:৫১ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
পাঁচদিন বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস
লঘুচাপ কেটে যাওয়ায় কমেছে বৃষ্টিপাত। তবে আগামী পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে শনিবার (৮ অক্টোবর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
০৮:৪৯ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
- সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট
- মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ (সংশোধন) বিল পাস
- শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমছে ৫০ শতাংশ
- শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: প্রতিমন্ত্রী
- ১৮ বছর পর ব্যবসায়ীকে হত্যায় স্বামী-স্ত্রী-মেয়েসহ ৫ জনের যাবজ্জীবন
- আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রী
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার























