ঢাকা, সোমবার   ২৩ মার্চ ২০২৬

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় ট্রান্সফরমার।

০৩:৪২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

রাবিতে টানা পঞ্চম দিন কর্মবিরতিতে শিক্ষকরা

রাবিতে টানা পঞ্চম দিন কর্মবিরতিতে শিক্ষকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ডাকা কর্মবিরতি টানা পঞ্চম দিনের মতো চলছে। ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বর্জন করেছেন তারা। এতে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

০৩:৩৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

হেনস্তার ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার

হেনস্তার ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার

নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার ঘটনায় মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। 

০৩:১১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

জাতীয় ফুল ‘শাপলা’কে দলের প্রতীক হিসেবে পেতে এনসিপি এখন কঠোর অবস্থান গ্রহণ করেছে। শীঘ্রই অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এই ইস্যুটির মিমাংসা করা বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতারা। 

০২:৫৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস বিশ্ব নেতাদের

বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস বিশ্ব নেতাদের

বাংলাদেশের আর্থ-সামাজিক, আইনের শাসন এবং গণতন্ত্রের উন্নয়নে ও বিকাশে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন বিশ্ব নেতারা। বৈঠকে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়েও আলোচনা হয়। বিশ্ব নেতারা বাংলাদেশের রোহিঙ্গা সংকটের যে কোন সমাধানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

০২:৩৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএসে ৭ম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৭০ জন আগামী ৫ থেকে ৮ অক্টোবর এ মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। 

০২:৩৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

চাল রপ্তানিতে নতুন শর্ত আরোপ করলো ভারত

চাল রপ্তানিতে নতুন শর্ত আরোপ করলো ভারত

ভারত সরকার নন-বাসমতী চাল রপ্তানির ক্ষেত্রে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (এপিডা) কাছে নিবন্ধন করার বাধ্যবাধকতা আরোপ করেছে।

০২:৩১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১টি পয়েন্ট সম্বলিত সেই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে।

০২:২৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

শিগগির ‘জুলাই সনদ’ সই করবে রাজনৈতিক দলগুলো: প্রধান উপদেষ্টা

শিগগির ‘জুলাই সনদ’ সই করবে রাজনৈতিক দলগুলো: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, দেশের রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়গুলো নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে।

১২:৪৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

এখন সময় বিএনপির: মির্জা ফখরুল

এখন সময় বিএনপির: মির্জা ফখরুল

স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন।

১১:৪৭ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

১১:০৭ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

দুর্গাপূজার আগে কলকাতায় শোকের মাতম, বৃষ্টিতে প্রাণ গেল ১২ জনের

দুর্গাপূজার আগে কলকাতায় শোকের মাতম, বৃষ্টিতে প্রাণ গেল ১২ জনের

দুর্গাপূজার মাত্র কয়েক দিন আগে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়েছে কলকাতা ও আশপাশের এলাকা। এক রাতের বৃষ্টিতেই প্রাণ গেছে অন্তত ১২ জনের (রয়টার্স)। যদিও এনডিটিভি বলছে ১০ জনের মৃত্যুর কথা। স্থানীয় প্রশাসন এবং বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শহরের প্রধান সড়কগুলো ডুবে গেছে পানিতে, ভেঙে পড়েছে পরিবহনব্যবস্থা এবং হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

১০:৪৫ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ নির্দেশ দেন।

১০:৩০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

জাতীয় নির্বাচনকে ঘিরে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বিএনপি

জাতীয় নির্বাচনকে ঘিরে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বিএনপি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী নির্ধারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। আগামী অক্টোবরের মধ্যেই প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে চায় দলটি। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে মিত্র রাজনৈতিক দলগুলোকে আসন ছাড় দেওয়ার বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

১০:১০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা-২ আসনের শালিখা উপজেলার ১৩৪টি পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক ও পুরোহিতদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

০৯:২৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ঘোষণা ছাড়াই বাড়ল খোলা তেলের দাম 

ঘোষণা ছাড়াই বাড়ল খোলা তেলের দাম 

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত তিন-চার দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলের দাম বেড়েছে লিটারে পাঁচ টাকার মতো। গতকাল ঢাকার মহাখালী, তেজগাঁও কলোনি ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

০৯:০৯ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

বড় ব্যবধানে বাংলাদেশের হার, ফাইনালে ভারত

বড় ব্যবধানে বাংলাদেশের হার, ফাইনালে ভারত

জাকের আলীর ক্যাচ মিস আর অভিষেক-গিল ঝড়ে বাজে শুরুর পর বল হাতে শেষটা ভালো করেছিল বাংলাদেশ। ভারতকে ১৬৮ রানে আটকে রেখে জয়ের স্বপ্নও দেখেছিল। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা। সাইফ হাসান একা লড়াই করলেও দলের বড় হার এড়াতে পারেননি।

০৯:০৪ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

সাবেক সংসদ সদস্য কবিরুল হক গুলশান থেকে গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য কবিরুল হক গুলশান থেকে গ্রেপ্তার

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

০৯:০২ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

০৮:৫৯ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮৫

বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর চালানো হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন।

০৮:৫৬ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ভারতকে ১৬৮ রানে আটকে দিয়েছে বাংলাদেশ

ভারতকে ১৬৮ রানে আটকে দিয়েছে বাংলাদেশ

পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৭২ রান তুলে ফেলেছিল ভারত। এরপর জোড়া উইকেট শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান লেগস্পিনার রিশাদ হোসেন। এরপর মোটামুটি ভালো বোলিং করে ভারতকে ১৬৮ রানে আটকে দিয়েছে বাংলাদেশের বোলাররা। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৬৯ রান। 

১০:২৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের ৬ নির্দেশনা মাউশির

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের ৬ নির্দেশনা মাউশির

আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। ইতিমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষার্থীদের বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 

১০:১৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

নৌকা স্থগিত রেখে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ ইসির

নৌকা স্থগিত রেখে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ ইসির

নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই  তালিকায় নেই শাপলা প্রতীকও।

০৯:৫২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

তাপসকে ফোনে হাসিনা: ‘আমি বলছি যা পোড়াতে, ওরা সেতু ভবন পোড়াইছে’

তাপসকে ফোনে হাসিনা: ‘আমি বলছি যা পোড়াতে, ওরা সেতু ভবন পোড়াইছে’

‘আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সোজা গুলি করবে। আমি বলছি যা যা পোড়াতে, ওরা আমাদের সেতু ভবন পোড়াইছে।’ শেখ ফজলে নূর তাপসের সাথে কথোপকথনের কল রেকর্ডে শেখ হাসিনার এই নির্দেশনাগুলো শোনা যায়।

০৯:৪২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি