ঢাকা, বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬

সংঘাত বন্ধে ইরানকে কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ২০ জুন ২০২৫

Ekushey Television Ltd.

জেনেভায় ইরানের সাথে ইউরোপের কূটনৈতিক আলোচনার বিষয়ে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। তিনি জানান, ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স এবং ইউরোপীয় মিত্ররা। খবর বিবিসি’র।

প্যারিসের ঠিক বাইরে লে বোর্গেটে সাংবাদিকদের মি. ম্যাক্রঁ বলেন, "ইরানকে দেখাতে হবে যে তারা আলোচনার টেবিলে যোগ দিতে ইচ্ছুক।"

ম্যাক্রোঁর মতে, এই প্রস্তাবটি চারটি প্রধান ধাপে গঠিত। সেগুলো হলো-

জাতিসংঘের পারমাণবিক সংস্থা, আইএইএ এর মাধ্যমে ইউরেনিয়ামের "শূন্য সমৃদ্ধকরণ" এর দিকে এগিয়ে যাওয়ার কাজ আবারো শুরু করা; ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের তদারকি;  এই অঞ্চলে প্রক্সি জঙ্গি গোষ্ঠীগুলোকে ইরানের অর্থায়ন বন্ধ করা; ইরানের কারাগারে বন্দী বিদেশী নাগরিকদের মুক্তি।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত আগ্রাসন শুরু করে। পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন ইরানের বহু সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট তখনই পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি