ঢাকা, রবিবার   ০৫ জুলাই ২০২৬

১১০ ঘণ্টা ৮০ ফুট গভীর কুয়ায় আটকে ছিল ছোট্ট রাহুল

১১০ ঘণ্টা ৮০ ফুট গভীর কুয়ায় আটকে ছিল ছোট্ট রাহুল

শুক্রবার খেলতে খেলতে নিজের বাড়ির পেছনের একটি কুয়ায় পড়ে যায় ১১ বছর বয়সী ছোট্ট রাহুল। প্রায় ৮০ ফুট গভীর ওই কুয়া থেকে টানা ১১০ ঘণ্টার অভিযান শেষে মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করা হয়।

০১:২৭ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

ইউক্রেনে আরও ভারী অস্ত্র পাঠানোর আহবান ন্যাটো প্রধানের

ইউক্রেনে আরও ভারী অস্ত্র পাঠানোর আহবান ন্যাটো প্রধানের

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ পূর্ব ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মোকাবেলার জন্য পশ্চিমা দেশগুলোকে আরও ভারী অস্ত্র পাঠানোর আহবান জানিয়েছেন।

০১:২৩ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

এসএসসি-সমমান পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

এসএসসি-সমমান পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনের কারণে আগামী ২৫ জুনের পরীক্ষা একদিন এগিয়ে আগামী ২৪ জুন (শুক্রবার) নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

০১:০১ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

কয়েকটি উপকরণেই বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

কয়েকটি উপকরণেই বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

পঞ্জিকায় গ্রীষ্মের শেষ হলেও এখনো মধুমাসের ফলে বাজার ভরা। তরমুজ ও লিচুর প্রায় শেষের দিকে, তবে আম-কাঁঠাল এখন ঘরে ঘরে। কিন্তু শুধু কাঁঠাল আর কতই খাওয়া যায়। তাই এবারে সহজেই বানিয়ে ফেলুন কার্ঠােঁলর পায়েস। কখনো খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন।

১২:৪৭ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

মাদারীপুরে ৬ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 

মাদারীপুরে ৬ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 

মাদারীপুরের রাজৈর ও কালকিনি উপজেলায় ৬ ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ৬টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে ইভিএম পদ্ধতিতে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

১২:৩৮ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

গুনে গুনে চার হাজার টাকা নিয়ে চুরির বাকি টাকা ফেরত দিলেন চোর!

গুনে গুনে চার হাজার টাকা নিয়ে চুরির বাকি টাকা ফেরত দিলেন চোর!

বাড়ির ভিতরের আলমারি থেকে টাকা হাতিয়ে নিয়ে গিয়েছিল চোর। কিন্তু সেই টাকাই আবার বাড়িতে ফিরিয়েও দিয়ে গেল নিজে। শুধু প্রয়োজন মতো ৪ হাজার টাকা নিজের পকেটে ভরেছে সে। তবে বেশিরভাগ টাকা ফেরত পেয়ে বেজায় খুশি বাড়ির মালিক। পশ্চিমবঙ্গের বর্ধমান শহর লাগোয়া বেলকাশ এলাকার এই ঘটনায় বিস্মিত এলাকার বাসিন্দারা।

১২:৩০ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

টানা বৃষ্টিতে বাড়ছে সুনামগঞ্জের বন্যা (ভিডিও)

টানা বৃষ্টিতে বাড়ছে সুনামগঞ্জের বন্যা (ভিডিও)

টানা চারদিন রোদের দেখা নেই সুনামগঞ্জে, থামছে না বৃষ্টিপাত। নদীর পানি উপচে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। গাইবান্ধায়ও সব নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। নিচু এলাকায় ডুবে গেছে ফসলী জমি।

১২:২৩ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

ফেনীতে বাস-সিএনজি সংঘর্ষ: ১ জন নিহত, আহত ৪

ফেনীতে বাস-সিএনজি সংঘর্ষ: ১ জন নিহত, আহত ৪

ফেনী-সোনাগাজী উপজেলা আঞ্চলিক সড়কের গোবিন্দপুর এলাকায় বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৪ জন যাত্রী। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

১২:০৯ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

ইরানে কারখানায় গ্যাস লিক, হাসপাতালে ১৩০

ইরানে কারখানায় গ্যাস লিক, হাসপাতালে ১৩০

ইরানের একটি কারখানায় নাইট্রোজেন গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়েছেন ওই কারখানার আশেপাশের অন্তত ১৩০ জন। 

১২:০৬ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, দীর্ঘদিনের মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৫ জুন (বুধবার)।

১১:৫৮ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

যুক্তরাজ্যের ২৯ সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের ২৯ সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের সাংবাদিক, মিডিয়া প্রতিনিধি এবং প্রতিরক্ষা কর্মকর্তা মিলিয়ে মোট ২৯ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলো রাশিয়া।

১১:৫০ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অ্যাপারেল প্লাস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনে ফেব্রিক্স, মেশিন সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

১১:৪৮ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

ইভিএম ত্রুটি ছাড়া সন্তোষ প্রকাশ সাক্কুর

ইভিএম ত্রুটি ছাড়া সন্তোষ প্রকাশ সাক্কুর

ইভিএমে ভোট গ্রহণ নিয়ে কিছু সমস্যা ছাড়া অন্য সব বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু।

১১:৪০ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

নারী না পুরুষ, কাদের মাথা বেশি গরম? বলে দিলেন কেমব্রিজের গবেষকরা

নারী না পুরুষ, কাদের মাথা বেশি গরম? বলে দিলেন কেমব্রিজের গবেষকরা

নারী না পুরুষ কাদের মস্তিষ্কের উষ্ণতা বেশি তা জানতে সম্প্রতি একটি গবেষণা চলিয়েছিলেন কেমব্রিজের এক দল গবেষক। কী বলছে সেই গবেষণা?

১১:১৩ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

অনুমতি ছাড়াই মেয়ের ছবি প্রকাশ্যে, ক্ষেপলেন আনুষ্কা

অনুমতি ছাড়াই মেয়ের ছবি প্রকাশ্যে, ক্ষেপলেন আনুষ্কা

সদ্যই মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন আনুষ্কা এবং বিরাট কোহলি। বিমানবন্দরে তারকা জুটির সঙ্গে লেন্সবন্দি করা হয় তাদের একরত্তিকে। এর পরেই অনুমতি না নিয়ে পোস্ট করে দেওয়া হয় বিরাট-তনয়ার ছবি।

১১:০৬ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

কোভিড: বিশ্বে আরও বাড়ল দৈনিক মৃত্যু ও শনাক্ত

কোভিড: বিশ্বে আরও বাড়ল দৈনিক মৃত্যু ও শনাক্ত

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৩০০ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় পৌনে ছয় লাখে।

১০:৪৩ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রিফাত

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রিফাত

নিজের কেন্দ্র ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে রিফাত নিজের জয়ের ব্যাপারেও ‘শতভাগ আশাবাদ’ ব্যক্ত করেছেন।

১০:৩৪ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

রবীন্দ্রসঙ্গীত বিকৃতি করায় হিরো আলমের বিরুদ্ধে মানববন্ধন

রবীন্দ্রসঙ্গীত বিকৃতি করায় হিরো আলমের বিরুদ্ধে মানববন্ধন

বিভিন্ন সময়ে আলোচনায় আসা আশরাফুল আলম ওরফে হিরো আলমের কর্মকাণ্ডের বিরোধিতা করে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা’ নামের একটি সংগঠন।

১০:৩৩ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

দেশে প্রথম ডিজিটাল জনশুমারি শুরু

দেশে প্রথম ডিজিটাল জনশুমারি শুরু

শুরু হলো কাঙ্ক্ষিত ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’। সপ্তাহব্যাপী এ শুমারি চলবে ২১ জুন পর্যন্ত।

১০:২০ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

বেয়ারস্টোরের ব্যাটিং তাণ্ডবে ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

বেয়ারস্টোরের ব্যাটিং তাণ্ডবে ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

জনি বেয়ারস্টোর ব্যাটিং তাণ্ডবে পরাজয়ের শঙ্কা কাটিয়ে অবিশ্বাস্য জয় পেল ইংল্যান্ড। লর্ডসের পর নটিংহ্যামে জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ইংলিশরা।

০৯:৪৯ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

বেরিয়ে এল জার্মানির গির্জায় যৌন নিপীড়নের ইতিহাস

বেরিয়ে এল জার্মানির গির্জায় যৌন নিপীড়নের ইতিহাস

গবেষণায় বেরিয়ে এসেছে জার্মানির পশ্চিমাঞ্চলের ক্যাথলিক গির্জায় কমপক্ষে ৬১০ জন অপ্রাপ্ত বয়স্কের যৌন নিপীড়নের শিকার হওয়ার তথ্য৷ ধর্মযাজকদের যৌন লালসার শিকার প্রাপ্ত বয়স্কদেরও বিবেচনায় নিলে সংখ্যাটা ছয় হাজার ছাড়াবে৷

০৯:০৭ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো কোস্টারিকা

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো কোস্টারিকা

কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে শেষ দল হিসেবে স্থান পেয়েছে কোস্টারিকা। মঙ্গলবার উত্তর আমেরিকার দলটি ১-০ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে ৩২তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানি, স্পেন ও জাপানের সঙ্গে খেলবে তারা।

০৯:০০ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

বর্ষার প্রথম দিনে

বর্ষার প্রথম দিনে

ভোর হলে, দোর খুলে দেখা মেলে আকাশে মেঘের ঘনঘটা। এই বুঝি নামলো ঝুম বৃষ্টি, তবে আসি আসি করেও বৃষ্টির দেখা নেই গেল কদিন ধরে। এরমাঝেই টুপ করে চলে এলো কদম, জারুল, সোনালুর ঋতু বর্ষা। বর্ষা মানেই প্রকৃতিতে প্রাণসঞ্চার, সতেজ সবুজে বাংলার নিসর্গ স্নিগ্ধতা। বুধবার আষাঢের প্রথম দিনে তাই শুধুই বৃষ্টি বন্দনা।  

০৮:৫৬ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

মেঘে ঢাকা থাকবে ঢাকা

মেঘে ঢাকা থাকবে ঢাকা

রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

০৮:৫২ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি